সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মগবাজার চৌরাস্তায় গতকাল বৃহস্পতিবার মোটর পার্টস ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের সার্জেন্ট আরিফুল ইসলাম আহত হন। পুলিশ জানায়, মগবাজার থেকে বাংলামোটর মোড় পর্যন্ত রাস্তার পাশে অবৈধভাগে গাড়ি পার্কিং করে মেরামত করছিলেন মোটর পার্টস দোকানের কর্মচারীরা। এ জন্য ট্রাফিক পুলিশ জরিমানা করে এবং ওই গাড়িগুলোকে রেকার দিয়ে টেনে নেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী ও কর্মচারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে মারেন। এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়নি।