সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া গ্রামে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে জমি নিয়ে সংঘর্ষে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, একই গ্রামের সবুর খাঁর ছেলে সামছুল খাঁর সঙ্গে প্রতিবেশী শাহাদত মল্লিকের ছেলে নাহিদ মল্লিকের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে নাহিদ নিমশাল গাছ কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। একপর্যায়ে উভয়ের সংঘর্ষে সামছুল খাঁ (৩৫), শহর আলী খাঁ (৫০) ও তাঁর স্ত্রী রেখা বেগম আহত হন।