সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুরে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়েছে৷ একটি মুঠোফোন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার দুপুরে শেরপুর এবং পৈরতলার ছয়ঘড়িয়া পাড়ার মধ্যে এ সংঘর্ষ হয়৷ আহত ব্যক্তিদের মধ্যে পৈরতলা এলাকার সবুজ মিয়াকে (১৩) ঢাকায় পাঠানো হয়েছে৷