প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ছাত্রীকে উত্ত্যক্তের জের ধরে গতকাল রোববার ফরিদপুরের মধুখালী উপজেলায় দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মেগচামী আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জের ধরে মধুখালীর মেঘচামী গ্রাম ও বালীয়াকান্দি উপজেলার খালকুলো গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফরিদপুর অফিস।