প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের সরকারি লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ে সংঘর্ষ এড়াতে ছুটি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ও আগামী শনিবার কলেজ বন্ধ থাকবে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান আলী দেওয়ান জানান, গত মঙ্গলবার বেঞ্চে বসা নিয়ে একাদশ শ্রেণির শ্রেণিকক্ষে ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে গতকাল বুধবার লোহাগড়ার উত্তর ও দক্ষিণ এলাকার ছাত্র এবং বহিরাগতরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি মহড়া দেয়। এমন পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে কলেজ তাৎক্ষণিকভাবে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার সাহা বলেন, তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।