সংঘর্ষ ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শনিবার ফরিদপুরে দুই দলের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। হামলায় ১৩টি বাড়ি ও দোকান এবং একটি মোটরসাইকেল ও একটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে। সকালে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামে ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইউপি আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলীর সঙ্গে সাবেক উপজেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শাহীন ইসলামের সমর্থকদের এই সংঘর্ষ হয়।  ফরিদপুর অফিস।