সংঘর্ষ ও ভাঙচুরের দায়ে ৭ ছাত্রকে হল থেকে সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সাত ছাত্রকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া এক ছাত্রকে চূড়ান্ত সতর্কীকরণপত্র দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২০ আগস্ট ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। ওই ঘটনা তদন্ত করতে হলের প্রাধ্যক্ষ আ ব ম ফারুককে প্রধান করে কমিটি গঠন করা হয়। গত সোমবার তদন্ত কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ ছাত্রকে মারধরে জড়িত থাকার ও দুজনকে কক্ষ ভাঙচুরের দায়ে তিন মাস করে হল থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।বহিষ্কার হওয়া ছাত্ররা হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের জাহিদ হাসান, জিয়াউল হক ও মেহেদি মাসুদ, ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের রাজু আহমেদ মিয়া এবং ফার্সি বিভাগের তৃতীয় বর্ষের রুহুল আমিন, বাংলা বিভাগের প্রথম বর্ষের আল মাহমুদ ও ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের আতাউস সামাদ।