সংঘর্ষে আহত নারীর মৃত্যু গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত রাবেয়া বেগম (৬০) গত রোববার সন্ধ্যায় মারা গেছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। পুলিশ এ ঘটনায় দুলাল মিয়া (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে।