সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হওয়ার ১৬ দিন পর আবদুর রব (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তাঁর বাড়ি কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যেরচর গ্রামে। রবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পক্ষের লোকজন প্রতিপক্ষ রুকু মেম্বারের একটি দোকান ভাঙচুর এবং বাড়িঘরে লুটপাট চালান। ৮ ডিসেম্বর কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হন।