সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলার বলষা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত আবু তাহের বেপারী গতকাল সোমবার হাসপাতালে মারা গেছেন। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত রোববার বিকেলে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বেপারী বংশের আবু তাহের গুরুতর আহত হন। তাঁকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।