সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দুই ভাইয়ের সংঘর্ষ থামাতে গিয়ে আহত প্রতিবেশী হানিফ উদ্দিন (৩৫) গত শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি পাটগ্রাম ইউনিয়নের মাঝিপাড়া এলাকার সফি উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে পাটগ্রাম ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মকবুল হোসেন (৪৭) ও তাঁর ভাই দুলাল হোসেনের (৪৫) মধ্যে ধরলা নদীর একই স্থানে পাথর উত্তোলনের ‘বোমা মেশিন’ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। প্রতিবেশী হানিফ উদ্দিন তাঁদের সংঘর্ষ থামাতে যান। এ সময় তাঁর মাথায় লাঠির আঘাত লাগলে আহত হন। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা যান।