সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত শুক্রবার সংঘর্ষে আহত রকিবুল ইসলাম (২৫) মারা গেছেন। গতকাল বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বিষ্ণুপুর গ্রামের আবদুল মজিদ মিয়ার ছেলে। পুলিশ সূত্র জানায়, শত্রুতার জের ধরে রকিবুল ও তাঁর লোকজনের সঙ্গে একই গ্রামের মাজু মিয়া ও তাঁর লোকজনের সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন। তাঁদের মধ্যে রকিবুল ইসলাম, ইসলাম উদ্দিন (২৮) ও মো. মহিউদ্দিন আহম্মদকে (২৬) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রকিবুল গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মারা যান। কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় উভয় পক্ষ মামলা করেছে।