সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সংঘর্ষে দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চানপুর গ্রামের মুখলেছ মিয়া ও রেশদ আলীর মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। গতকাল সকালে দুই পরিবারের শিশুদের মধ্যে ঝগড়া বাধলে এর জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।