সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। গ্রামবাসী জানান, গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন ও আরিফ মিঝির মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ওই জমিতে গতকাল সকালে বসতঘর নির্মাণের চেষ্টা করেন গিয়াসউদ্দিন। প্রতিপক্ষ আরিফ মিঝি এতে বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এতে পাখি বেগম (২৬) ও নাদিম (২০), সুলতানসহ (১৯) আহত হন ১০ জন। গুরুতর আহত নাদিম ও সুলতানকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুচ ভূঁইয়া বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি।