প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামে মুঠোফোন চুরিকে কেন্দ্র করে গতকাল সকালে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। কৃষ্ণপুর গ্রামের সুজন আলীর বাড়ি থেকে গত বুধবার সন্ধ্যায় একটি মুঠোফোন চুরি হয়। এ ঘটনায় প্রতিবেশী শফিকুলকে দোষ দিলে দুই পক্ষের সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে সুজন আলীসহ আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বড়াইগ্রাম থানার ওসি মনির হোসেন বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।