সংঘর্ষে আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার মাধনগর গ্রামে গত শনিবার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। পুলিশ জানায়, কয়েক দিন আগে নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগরে ফুটবল খেলা দেখার সময় স্থানীয় এক স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় পূর্ব মাধনগর ডিগ্রি কলেজের শিক্ষার্থী মিঠুন। এ নিয়ে স্থানীয় লোকজন মিঠুনকে মারধর করেন। শনিবার দুপুরে মিঠুন কলেজে গেলে কয়েকজন অস্ত্রধারী যুবক আবারও মিঠুনের ওপর চড়াও হয়। এ ঘটনার জের ধরে পূর্ব মাধনগর ও পশ্চিম মাধনগরের লোকজন মাধনগর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে।