সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে ১১ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বিনোদপুর গ্রামের আবু হানিফের সঙ্গে আলিম মাস্টারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল সকাল ১০টার দিকে আলিম মাস্টারের লোকজন বিরোধপূর্ণ একটি জমির দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জন আহত হন৷ এখনো কোনো পক্ষই মামলা করেনি। মাগুরা প্রতিনিধি