প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ার পল্লিতে বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার চামরুল ইউনিয়নের জোহালমাটাই গ্রামের ছানোয়ার হোসেন (৩৪) ও আবদুল মান্নান (৪২)। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, ছানোয়ারের পাকা বাড়ির ছাদের পানি পাইপ দিয়ে প্রতিবেশী মান্নানের বাড়ির ঘরের দেয়ালে পড়ত। এ নিয়ে গতকাল সকালে মান্নানের সঙ্গে ছানোয়ারের কথা-কাটাকাটির একপর্যায়ে মান্নান হাতুড়ি দিয়ে ছানোয়ারকে আঘাত করেন। ছানোয়ারও লাঠি দিয়ে মান্নানকে আঘাত করলে উভয়েই আহত হন। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি