প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারীতে গান শোনাকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার গুণবহা ইউনিয়নের অমিতনগর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের ওহিদ বিশ্বাস (৩০) নিজ বাড়িতে ডিভিডির গান শুনছিলেন। এ সময় প্রতিবেশী সোহান বিশ্বাস (১৮) জোরে শব্দ হচ্ছে বলে ওহিদকে ডিভিডি বন্ধ করতে বলেন। কিন্তু ওহিদ বিশ্বাস ডিভিডি বন্ধ করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সোহান বিশ্বাস লোকজন নিয়ে ওহিদকে মারধর করেন। এ সময় ওহিদের মা, ভাই ও বোন বাধা দিতে এলে তাঁদেরও পিটিয়ে জখম করা হয়।