সংঘর্ষে আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটপাচিল ও গোপালপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহত ২০ জনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এনায়েতপুর ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, গত মঙ্গলবার বিকেলে গোপালপুর গ্রামের আমেদ আলীর ছেলে শাহাদত হোসেন পাশের হাটপাচিল গ্রামের বটু মিয়ার রিকশায় করে পাচিলহাটে যান। সেখানে পৌঁছে ভাড়া নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। ঘটনার জের ধরে উভয় পক্ষের সমর্থকেরা তারাবির নামাজের পর মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।