প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম রাজারহাট এমআই ডিগ্রি মহাবিদ্যালয়ে কমিটি গঠন নিয়ে গতকাল শনিবার সকালে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন খোকন (২২), মুরাদ (২০), বায়েজিদ (২৩), হাফিজুর রহমান (২০) ও কামরুল (২২)। খোকন, বায়েজিদ ও কামরুলকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজারহাট থানার ওসি শামীম হাসান সরদার বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম