প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংষর্ঘে পাঁচজন আহত হয়েছে। কলেজ প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের পর আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের একাংশ গতকাল একটি মিছিল বের করে। এরপর তাঁরা কলেজ ক্যান্টিনের সামনে সমাবেশ শুরু করলে ছাত্রলীগের অপর পক্ষের নেতা-কর্মীরা ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও ইট-পাটকেল ব্যবহার করে হামলা চালায়। কুষ্টিয়া অফিস।