সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্তের ঘটনায় নীলফামারীর ডোমারে ছাত্রলীগের হামলা ও নিজেদের মধ্যে মারামারির ঘটনায় সাতজন আহত হয়েছেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগের কিছু সমর্থক মোটকপুর উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। মেয়েটির বন্ধু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা শহরের সুমন রায় (২০) গতকাল বৃহস্পতিবার এর প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীরা তাঁকে মারধর করেন। আহত সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সভাপতি সোহাগের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন হাসপাতালে গিয়ে আবারও সুমনের ওপর চড়াও হন। এ ঘটনায় পাঙ্গা মোটকপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী নাইম হোসাইনের (২৫) নেতৃত্বে ছাত্রলীগের আরেক দল কর্মীর সঙ্গে সোহাগ-সমর্থকদের সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন। তাঁদেরও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডোমার থানার এসআই শাহিনুল ইসলাম সিদ্দিকী বলেন, আহত সুমনকে দেবীগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।  নীলফামারী প্রতিনিধি