সংঘর্ষে ছয় পুলিশসহ আহত ৯, গ্রেপ্তার ১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশের ছয়জন সদস্যসহ নয়জন আহত হন। পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম ও গোপালপুর গ্রামের মধ্যে কাঞ্চন একাডেমি মাঠে দুই দল তরুণের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গোলযোগের সূত্রপাত হয়। এর জের ধরে গতকাল সকাল আটটার দিকে গোপালপুর ও পাশের কামারগ্রাম এলাকার কয়েক শ লোক দেশীয় অস্ত্র নিয়ে গোপালপুর বাজারের কাছে মুখোমুখি অবস্থান নেয়। ইটের আঘাতে পুলিশসহ নয়জন আহত হন। পরে ফরিদপুর থেকে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ উভয় গ্রামের ১৪ জনকে গ্রেপ্তার করেছে।