সংঘর্ষে নারীসহ আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার বাড়ির সীমানা পরিমাপকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এলাকাবাসী সূত্র জানায়, গতকাল গোপীনাথপুর গ্রামের হোসেন আলী (৬০) নিজ বাড়ির সীমানা পরিমাপ শুরু করেন। প্রতিবেশী ফরিদ মিয়া (৩৬) তাঁর বাড়ির জমি দখলের অভিযোগে এতে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে লাঠিসোঁটা ও রামদার আঘাতে শিল্পী বেগম (২৪), রফিকুল ইসলাম (৪০), হোসেন আলী (৬০), খোকা মিয়া (৩৫), ফরিদ হোসেন (৩৫), বিলাত হোসেন (৬০), রমিচা বেগম (৫৮) ও রোকেয়া বেগম (৫০) আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. তাওহীদুর রহমান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।