প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গত শনিবার জমি নিয়ে সংঘর্ষে মো. মিন্টু (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এলাকার অনেকে জানান, মোসলেমাবাদ আইগেনী পাড়া গ্রামের ফজল মিয়ার সঙ্গে প্রতিবেশী শুকুর মামুনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মিন্টু গুরুতর আহত হন। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি