সংঘর্ষে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলার সাতজান গ্রামে গত বৃহস্পতিবার জমি নিয়ে সংঘর্ষে সহিদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সহিদুল ওই গ্রামের আবদুল গণির ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপণ নিয়ে গণির পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় গণির দুই ছেলে সহিদুল ও আলমগীর হোসেন (২৮) এবং প্রতিপক্ষের এক ব্যক্তি আহত হন। পরে সহিদুল ও আলমগীরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল শুক্রবার সহিদুলের মৃত্যু হয়। ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় দুলাল হোসেন ও রুহুল আমিন নামের দুজনকে আটক করা হয়েছে।
নীলফামারী প্রতিনিধি