সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপার সাধুখালী গ্রামে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ফরেজ মণ্ডল (৪৫)। উপজেলার রামচন্দ্রপুর বাজারে একটি বাইসাইকেল বিক্রির ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিকেলে সাধুখালী গ্রামের মোস্তাক হোসেন ও আবদুস সাত্তার মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ফরেজ ঘটনাস্থলেই মারা যান।