সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার রাইতি নড়াইল গ্রামে গতকাল শুক্রবার মুঠোফোন কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মজিদ শাহ (২০) নামের এক তরুণ নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। পলাশবাড়ি থানার ওসি রেজাউল করিম জানান, দুপুরে মজিদের সঙ্গে জামিরুলের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।