সংঘর্ষে বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবলে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আলী হোসেন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। উপজেলার লামাতাশী ইউনিয়নের তারাপাশা গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, তারাপাশা গ্রামের দুলা মিয়ার মেয়ে জোনাকি (৫) ও হিরা মিয়ার মেয়ে মারজানার (৬) মধ্যে গতকাল ভোরে ঝগড়া হয়। এর জের ধরে দুলা মিয়া ও হিরা মিয়ার পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হিরা মিয়ার পক্ষের আলী হোসেন প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন।