সংঘর্ষের ঘটনায় কাউখালী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবসে পিরোজপুরের কাউখালীতে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে সেখানে সংগঠনের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।শোক দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার কাউখালীতে আলোচনা অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। ওই ঘটনায় রাতেই জেলা ছাত্রলীগ কাউখালী কমিটির আহ্বায়ক সুমন খন্দকারকে কারণ দর্শানোর নোটিশ ও কমিটির দুই যুগ্ম আহ্বায়কসহ ১০ জনকে বহিষ্কার করে। একই সময় ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর থেকে একটি ফ্যাক্সবার্তা আসে। সেখানে কাউখালী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে উপজেলায় সংগঠনের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। গত ৫ জুলাই সুমন খন্দকারকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করে জেলা ছাত্রলীগ।