প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার পুলিশের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ৪৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বিস্ফোরক বহন ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে গতকাল বুধবার মতিহার থানার এসআই মোমিন সরকার বাদী হয়ে মামলাটি করেন।ক্যাম্পাসে মোটরসাইকেল মহড়া দেওয়াকে কেন্দ্র করে গত মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে ছাত্রদল ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।