সংঘর্ষের ঘটনায় ২৫ শিবিরকর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় ২৫ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে নগরের বিভিন্ন মেসবাড়ি ও আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও বাকি ২৪ জনই সিলেট আলিয়া মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার পুলিশ গত সোমবার রাতে অভিযান চালিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিএসসির ছাত্র রাকিবুল আলম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলএমের ছাত্র মেসবাহউদ্দিনসহ ১৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অন্যরা হচ্ছেন: সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের হোসাইন আহমদ, মো. মিজানুর রহমান, মোহাম্মদ সাদেক, ফখরুল ইসলাম আনাসারী, মুজিবুর রহমান, তোফাজ্জল হক, নাহিদুল ইসলাম, শাহজালাল জামেয়া ইসলামিয়ার হোসেইন আহমদ, মোহাম্মদ আমিরুল ইসলাম, মো. আরিফ বিল্লাহ, দেলওয়ার হোসেন, আবুল খায়ের, সিলেট মদনমোহন কলেজের গোলাম কিবরিয়া, ইউনিভার্সেল কলেজের শাহেদ আহমদ ও সিলেট কমার্স কলেজের জাহিদুল ইসলাম।একই রাতে জালালাবাদ থানার পুলিশ আবুল কাশেম, হাফিজ মোহাম্মদ আবদুল্লাহ, আবদুস সালাম, আকিক হোসেন, আমিনুল ইসলাম, সাদিক আল হোসেন, আবদুর রহিম ও রফিকুল আলম নামের অপর আটজনকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পরদিন পুলিশ ও আহত ছাত্র বাদী হয়ে জালালাবাদ থানায় তিনটি মামলা করেন। মামলার আসামি হিসেবে গত শনিবার জালালাবাদ ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামীর সমর্থক চেয়ারম্যান মোহাম্মদ জালাল আহমদকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষ এবং এই মামলার প্রতিবাদে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।দায়েরকৃত মামলাগুলোর তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাজী কামালউদ্দিন, আইয়ুব আলী ও আবদুল লতিফ প্রথম আলোকে জানান, গ্রেপ্তারকৃত ২৫ জন শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ১১ জানুয়ারি সংঘর্ষের মামলায় অভিযুক্ত। তাঁদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।