সংঘাত জাতিকে পিছিয়ে দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে, যাতে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে। সংঘাত-সংঘর্ষ দেশ ও জাতিকে পিছিয়ে দেয়।তিন দিনব্যাপী জন্মাষ্টমী উৎসবের সমাপনী দিনে গতকাল শুক্রবার ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় মজীনা এসব কথা বলেন। মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যৌথ আয়োজনে এ সভা হয়।সভায় পূজা কমিটির নেতারা অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ১৬৮টি মন্দির ভাঙচুর করা হয়েছে। তাঁরা এর স্থায়ী প্রতিকার দাবি করেন। এ বিষয়ে মজীনা বলেন, এ ধরনের ঘটনা কাম্য নয়। এ বিষয়ে সরকারের কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত।পূজা কমিটির সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অমেয়ানন্দ, সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। বিজ্ঞপ্তি।