সংঘাত পরিহার ও সংলাপের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘাত-সংঘর্ষ পরিহার করার জন্য প্রধান দুই রাজনৈতিক জোটের প্রতি আহ্বান জানিয়েছে গণফোরাম। জনগণের জানমাল রক্ষার স্বার্থে বিতর্কিত এই নির্বাচনী তফসিল স্থগিত এবং হরতাল-অবরোধ ও মানুষ হত্যা বন্ধ করে জাতীয় সংলাপ শুরুর তাগিদ দিয়েছে দলটি।
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু গতকাল বুধবার এক বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, সাংবিধানিক বাধ্যবাধকতার অজুহাতে সরকারের অনমনীয় মনোভাব এবং একতরফা নির্বাচনী তফসিলে ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ইতিমধ্যে এই নির্বাচন অগ্রহণযোগ্য হয়ে পড়েছে। অপরদিকে, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার অজুহাতে ১৮-দলীয় জোট হরতাল-অবরোধের নামে অসহিষ্ণু পরিবেশ সৃষ্টি করছে।
দুই জোটের সাংঘর্ষিক রাজনীতির কারণে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত জাতীয় ঐক্য দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে বলেও বিবৃতিতে বলা হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণে সমঝোতার মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে গণফোরাম। বিজ্ঞপ্তি।