সংঘাতের জন্য দায়ী দুই নেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান সংঘাতময় পরিস্থিতির জন্য প্রধানত দুই নেত্রীই দায়ী বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, দুই নেত্রীর ক্ষমতা দখলের অপরাজনীতির বলি হচ্ছে সাধারণ মানুষ। জোর করে ক্ষমতায় থাকার জন্য সরকারের পদক্ষেপের কারণেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে।
গতকাল রোববার বিকেলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরামের সভাপতি পরিষদের সদস্য ও সাবেক হুইপ আবদুর রউফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক স্মরণসভায় কামাল হোসেন এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে কামাল হোসেন বলেন, একই সঙ্গে বিরোধী দলের আন্দোলনের নামে সহিংসতার কারণে বাস ও যানবাহনে আগুনে দগ্ধ হয়ে ২০ জন মানুষ মারা গেছেন, ট্রেনে আগুন, রেললাইন উপড়ে ফেলা হচ্ছে। এমন অবস্থা চলতে দেওয়া যায় না। তিনি বলেন, দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ ক্ষমতায় থাকা ও ক্ষমতা দখলের অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।