সংজ্ঞাহীন সেই মেয়েটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞাতনামা সংজ্ঞাহীন অসহায় সেই মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এগারো দিন ধরে সংজ্ঞাহীন অবস্থায় মেয়েটির চিকিৎসা চলছে। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় গত শুক্রবার দুপুরে। এর আগে সে জেলার সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসা নিয়েছে টানা আট দিন। আনুমানিক ১২ বছরের এই মেয়েটির কোনো পরিচয় জানা যায়নি।মেয়েটির অসুস্থতা সম্পর্কে জামালপুর জেনারেল হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ শফিকুল ইসলাম জানান, মেয়েটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। তার মস্তিষ্কে ছাড়া আর কোনো সমস্যা পাওয়া যায়নি। এ ধরনের রোগীর মস্তিষ্ক সিটি স্ক্যান করে পাওয়া ফলাফলের ভিত্তিতে চিকিৎসা নেওয়া খুবই জরুরি। তাই সিটি স্ক্যান ও উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।