প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীকে গতকাল বুধবার ঈশ্বরগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ মহীর উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর সভার মেয়র মো. হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা।