প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম রোকেয়া দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা মহিলা-বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়। জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা বেগম সুলতানা জোবেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজ্জাদুল হাসান। বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াছমিন প্রমুখ। এ বছর জয়িতা নির্বাচিত হয়েছেন রায়পুর উপজেলার আফরোজা বেগম, পারভিন আক্তার, কমলনগর উপজেলার তানিয়া চৌধুরী, সদর উপজেলার জাহানারা বেগম ও আয়েশা ইসলাম।