সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস ড্রিলসেড কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশে কর্মরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অব.) মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তোফায়েল আহমেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠানে ৪৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।