সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের দেবখন্ড চকশোলা টাইগার ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, বিনা মূল্যে দরিদ্র রোগীদের চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। গত বৃহস্পতিবার বিকেলে ক্লাবের চত্বরে সমাজসেবক মেহেরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও শাহেদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন ওসি নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মালেক, মুক্তিযোদ্ধা আবদুল মানিক খান প্রমুখ।