সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার যুবসংঘ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাজার চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। এতে এলাকার সাত মুক্তিযোদ্ধার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান। গোড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অক্ষয় কুমার রায়, আরিফা সুলতানা প্রমূখ।