সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে জাগরণী চক্র মধুখালী ও কামারখালী শাখার আয়োজনে তাদের গ্রাহকদের কৃতী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের আঞ্চলিক ব্যবস্থাপক বিকাশ দিবাধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মালেক। অনুষ্ঠানে জিপিএ-৫ ও জিপিএ-৪ দশমিক ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে বোর্ড ফি বাবদ আর্থিক অনুদান দেওয়া হয়।