সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোদাগাড়ী উপজেলা সমিতির উদ্যোগে গতকাল সোমবার বিকেলে রাজশাহী নগরের শিল্পকলা একাডেমিতে কাঁকনহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল মজিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আবদুল মজিদ এই নিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। গোদাগাড়ী সমিতির সহসভাপতি এজাজুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও তানোর-গোদাগাড়ী আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতা ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লায়েব উদ্দিন, কবি ও গবেষক তসিকুল ইসলাম, মেয়র আবদুল মজিদ প্রমুখ।