সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় গতকাল সোমবার বিকেলে ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিণের সভাপতি বায়েজিদ আহমেদ খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁর বাড়ি মঠবাড়িয়া উপজেলায়। এ উপলক্ষে উপজেলার চরখালী থেকে মঠবাড়িয়া পর্যন্ত ২৯ কিলোমিটার সড়কে অর্ধশত তোরণ নির্মাণ করা হয়। বিকেলে শতাধিক মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা সংবর্ধনায় যোগ দেন। স্থানীয় শহীদ মোস্তফা খেলার মাঠে উপজেলা ছাত্রলীগ আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ এ কে এম এ আউয়াল।