প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নতুন মেয়র, কাউন্সিলর ও দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার উদ্যোগে এর আয়োজন করা হয়। মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি জিল্লুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মণ্ডল।