প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জে গতকাল শুক্রবার ২০১৫ সালে প্রাথমিক ও জুনিয়র পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সহযোগিতায় স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার ও কালীগঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে। বেলা ১১টায় বলিদাপাড়ার সুনিকেতন পাঠশালা চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন। সভাপতিত্ব করেন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের কালীগঞ্জ ইউনিটের সভাপতি শহিদুল ইসলাম।