সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পিএসসি, জেএসসি এবং এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ছয় শতাধিক ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের সভাপতি বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ রণজিত্ চন্দ্র খাঁ।