প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কৃষিসচিব শ্যামল কান্তি ঘোষ ও সদ্য সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খানকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শুক্রবার সকালে বিশ্বদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।