সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা সংগীত নিকেতনের উদ্যোগে পাটগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র শমসের আলীসহ কাউন্সিলর ও গুণী ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শনিবার স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ধরলা সংগীত নিকেতনের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। আলোচনা শেষে ধরলা সংগীত নিকেতনের শিল্পীদের অংশগ্রহণে বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।